Agaminews
Dr. Neem Hakim

যাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে ছিনতাইকালে ০৩ জন সংঘবদ্ধ ছিনতাইকারী র‌্যাব-১৪ কর্তৃক গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ / ১৩
যাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে ছিনতাইকালে ০৩ জন সংঘবদ্ধ ছিনতাইকারী র‌্যাব-১৪ কর্তৃক গ্রেফতার

প্রেস রিলিজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাত চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায়, অদ্য ২৯ জুন ২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬৪৫ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল নিয়মিত টহল চলাকালীন জানতে পারে যে, ময়মনসিংহ সদর থানার কেওয়াটখালী বাইপাস রাস্তায় ময়নার মোড়ে এক পথচারী যাত্রীকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে ছিনতাইয়ের চেষ্টা চলছে।সংবাদ প্রাপ্তির সাথে সাথেই সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অত্যন্ত তৎপরতার সাথে স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগী যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকে হাতেনাতে ০৩ (তিন) জন সক্রিয় ও সংঘবদ্ধ ছিনতাইকারী ১। মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), ২। সাব্বির হোসেন ওরফে তপন (২০) এবং ৩। মোঃ সোয়াদ (১৯) সর্বজেলা-ময়মনসিংহ‘দের গ্রেফতার করতে সক্ষম হয়। ভুক্তভোগী যাত্রী মোঃ লিখন হাসান(১৯), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-গুজারকুড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর উক্ত ছিনতাইয়ের ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী থানায় এজাহার দাখিল করেছেন।
উদ্ধারকৃত আলামত:
১। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক
২। ভুক্তভোগীর কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৩১০ টাকা এবং মোবাইল ফোন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় এবং এর আশেপাশের মহাসড়কে সাধারণ যাত্রী ও পথচারীদের টার্গেট করে জোরপূর্বক ইজিবাইকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল এবং মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহ সদর থানায় এজাহার, আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৪ এর এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর