Agaminews
Dr. Neem Hakim

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণ বাঁচল সন্তানের


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ /
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণ বাঁচল সন্তানের



রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৯ এপ্রিল ২০২৬  
আপডেট: ১২:১১, ২৯ এপ্রিল ২০২৬

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণ বাঁচল সন্তানের

মেয়ে সাফিয়ার সঙ্গে বজ্রপাতে মারা যাওয়া সুমন আহম্মেদ।


রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল বাগমারা এলাকায় ঘটনাটি ঘটে

নিহত সুমন আহম্মেদ একই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে সুমন তার মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে মেয়েটি কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

ঢাকা/রবিউল/মাসুদ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর