Agaminews
Dr. Neem Hakim

যশোরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা 


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ /
যশোরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা 



নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২২ এপ্রিল ২০২৬  

যশোরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা 


চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রে যশোরের একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) যশোর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরীক্ষার্থী মোস্তফা আনজুম আবির যশোর জিলা স্কুলের শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন। অভিযোগ রয়েছে, তাকে আলাদা কক্ষে বসিয়ে প্রথমে ২০২৬ সালের রচনামূলক প্রশ্নপত্র দেওয়া হয়। পরে তাকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ভিন্ন সিলেবাসের প্রশ্ন হওয়ায় পরীক্ষার্থী সঠিকভাবে উত্তর দিতে পারেনি।

পরীক্ষা শেষে বিষয়টি রাতেই অভিভাবকদের নজরে এলে প্রতিক্রিয়া তৈরি হয়। বুধবার (২২ এপ্রিল) সকালে অভিভাবকরা প্রথমে জিলা স্কুলে যান, পরে ঘটনাস্থল যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান, যেহেতু বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলিয়ে ফলাফল নির্ধারণ করা হয়, তাই দ্বিতীয়পত্রে ভালো করলে উত্তীর্ণ হওয়া সম্ভব। পাশাপাশি তিনি শিক্ষা বোর্ডে আবেদন করার কথাও বলেন।

শিক্ষকদের একাংশ তার এ বক্তব্যকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন। পরীক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় তার সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এর সমাধান চান।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম জানান, বিষয়টি জানার পর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হয়েছে এবং জেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে বুধবার দুপুরে জেলা শিক্ষা অফিসের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

 

ঢাকা/রিটন/বকুল 





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর