Agaminews
Dr. Neem Hakim

আকবর-প্রিতমের সেঞ্চুরির দিনে মুশফিকুরের অপরাজিত ফিফটি


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ /
আকবর-প্রিতমের সেঞ্চুরির দিনে মুশফিকুরের অপরাজিত ফিফটি



ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২২ এপ্রিল ২০২৬  

আকবর-প্রিতমের সেঞ্চুরির দিনে মুশফিকুরের অপরাজিত ফিফটি


বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে দুই সেঞ্চুরি এসেছে। বুধবার সিলেটে বিসিবি নর্থ জোনের হয়ে প্রিতম কুমার ১৫১ ও আকবর আলী ১২১ রান করেছেন। দুজনের সেঞ্চুরিতে ভর করে বিসিবি সাউথ জোনের করা ৩১৪ রানের বিপরীতে বিসিবি নর্থ জোন ৬ উইকেটে ৩৭৯ রান তুলেছে।

আকবর ১২১ রানে থেমে গেলেও প্রিতম দেড়শ পেরোনোর পরও ক্রিজে টিকে আছেন। তার সঙ্গে ২২ রানে অপরাজিত আছেন সানজামুল ইসলাম। তাদের লিড ৬৫ রানের।

এদিকে ফিফটি তুলে বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন মুশফিকুর রহিম। ৫৯ রানে অপরাজিত আছেন বিসিবি ইষ্ট জোনের এই ব্যাটসম্যান। তার সঙ্গে ৮৮ রান নিয়ে ক্রিজে আছেন অমিত হাসান। বিসিবি সেন্ট্রাল জোনের করা ৩০৭ রানের জবাব দিতে নেমে ইষ্ট জোন ৩ উইকেটে ২৪৩ রানে দিনের খেলা শেষ করেছে।

এই ম্যাচে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন আবু হায়দার রনি। আগের দিন সেন্ট্রাল জোনের এই ব্যাটসম্যান ৯০ রানে অপরাজিত থাকেন। আজ দিনের শুরুতে ওই রানেই আউট হন। খালেদের বলে স্লিপে ক্যাচ দেন ডানহাতি ব্যাটসম্যান। তার ফিরে যাওয়ার পর দ্রুত অল আউট হন সেন্ট্রাল জোন। ইষ্ট জোনের সেরা বোলার ইবাদত। ৫৪ রানে ৪ উইকেট নেন তিনি।

জবাব দিতে নেমে মাহমুদুল হাসান জয়ের ৬৪ রানে ভালো শুরু পায় ইষ্ট জোন। কিন্তু টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যান জাকির (১৩) ও মোমিনুল (১৫) হতাশ করেন। সেখান থেকে অমিত ও মুশফিকুর রহিম দলকে টেনে ভালো অবস্থানে নিয়ে যান।

পাশের মাঠেই আসে জোড়া সেঞ্চুরি। প্রথমে আকবর আলী ও পরে প্রিতম হাসান তুলে নেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সেঞ্চুরি তুলে আকবর ১২১ রানে আউট হন সাইমুন বসিরের বলে। প্রিতম হার মানেননি। তুলে নেন বড় দৈর্ঘ্যের ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি। ১৮৪ বলে ১৫১ রান করেছেন ১৬ চার ও ২ ছক্কায়। তার দেড়শ ছাড়ানো ইনিংসে বিসিবি নর্থ জোন কতদূর যায় সেটাই দেখার।


ঢাকা/ইয়াসিন





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর