Agaminews
Dr. Neem Hakim

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ /
ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত


ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

বুধবার (২২ এপ্রিল) সংসদে ফ্লোর নিয়ে দাঁড়িয়ে এ কথা জানান তিনি।

সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা চাওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি জানান, ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি তিনি তোলেননি, বরং স্থানীয় সরকার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের সুবিধার্থে সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সরকারি ও বিরোধীদল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে এমপিরা আর ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট নেবেন না।”

এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি আগের দিন বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে একটি গাড়ি ব্যবহার করতে দেওয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যদিও অনেকের নিজস্ব গাড়ি নেই।” তাই বিদ্যমান এই ব্যয়ের মধ্যেই সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “ট্যাক্স-ফ্রি গাড়ি নেওয়ার বিষয়ে সংসদের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে এবং সেটি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। বরং এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান সংসদের সদস্যরা একটি ব্যতিক্রমি উদাহরণ সৃষ্টি করেছেন।”





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর