
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানে ফুলবাড়িয়ার তিন শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আহতদের নিয়ে বিজয় মিছিল করেছে উপজেলা প্রশাসন।আজ মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই আন্দোলনে শহিদ ফুলবাড়িয়ার ভালুকজান গ্রামের তোফাজ্জল হোসেন খান, সন্তোষপুর গ্রামের রবিউল ইসলাম রকিব ও নাওগাঁও গ্রামের হাফিজুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মেহরুন্নাহার, ওসি মোহা. রুকনুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। জুলাই পুনর্জাগরণে আহতদের নিয়ে সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিজয় মিছিল পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে সম্মাননা দিবে জেলা প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার ৩ জন শহিদ ও ৪০ জন আহত ব্যক্তি সরকারি তালিকাও বিজয় ভুক্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :