Agaminews
Dr. Neem Hakim

শেরপুরে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরাল, থানায় মামলা,পুলিশ এখনো আসামী ধরতে পারেনি 


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ / ৩৫৪
শেরপুরে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরাল, থানায় মামলা,পুলিশ এখনো আসামী ধরতে পারেনি 
লালমোহাম্মদ কিবরিয়া স্টাফ রিপোর্টার :
শেরপুরের শ্রীবরদী উপজেলায় গৃহবধূর নগ্ন ছবির ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। সম্প্রতি  উপজেলার  রানীশিমুল ইউনিয়নের হাসধরা  গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের বিচারের দাবিতে  ফুঁসে উঠেছে এলাকাবাসী ।
 গৃহবধূর বড় ভাই রুমান মিয়া ঘটনায় বাদি হয়ে ২ বখাটেকে  আসামী করে  শ্রীবরদী থানায় একটি মামলা  দায়ের করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীরা গ্রেপ্তার হয়নি বরং উল্টো পরিবারটিকে অভিযোগ তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। ফলে পরিবারটি এখন  চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ এলাকাবাসির। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, হাসধরা গ্রামের এই গৃহবধু (২২) গত ফেব্রুয়ারি মাসে গোসল করার সময় প্রতিবেশি সাইম ও আরিফ নামে ২ বখাটে  ওই গৃহবধূর গোসলের নগ্ন ছবির ভিডিও গোপনে ধারণ করে। পরে তারা ওই গৃহবধূ ও তার  পরিবারের লোকজনকে নানাভাবে  ব্লাকম্যাইল সহ তাদের কাছে  চাঁদা দাবি করে আসছিল।  কিন্তু  চাঁদা না দেয়ায় গত ফেব্রুয়ারি মাসে প্রথমে  ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল  করে দেয়।পরে স্থানীয়ভাবে এক শালিশ বৈঠক বসে গৃহবধূর নগ্ন ভিডিও ডিলিট করে  বিষয়টি আপোষ মিমাংসা করা হয় বলে জানান স্থানীয়রা। কিন্তু বখাটে  সাইম ও আরিফ ওই গৃহবধূর পিছু ছাড়েনি। সম্প্রতি ওই দুই বখাটে যুবক  সাইম ও আরিফ নতুন করে আবারো গৃহবধুর নগ্ন ভিডিওটি ভাইরাল করে দেয়। এবিষয়ে  সরেজমিনে অনুসন্ধানে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করতেও দেখা গেছে ।
 এমনপরিস্থিতে  ভুক্তভোগী পরিবারটি  চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন বলে জানায় গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ  একাধিক ফেসবুক আইডির মাধ্যমে ভিডিওটি  ছড়িয়ে দেয়া হয়েছে। এ নিয়ে গৃহবধূর বড় ভাই  রুমান মিয়া প্রতিবাদ করলে বখাটে যুবক সাইম, আরিফ ও তার পরিবারের লোকজন রুমান ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেয় । তারা হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে  আরও অশ্লীল ভিডিও রয়েছে যা ইমু ও টিকটকেও ছড়িয়ে দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে থানায় একটি  মামলা হয়েছে।
অপরাধীরা আত্নগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামীদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর