তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ও সকল কলেজ ছাত্রদলের আয়োজনে তারাকান্দা উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, কাজি আব্দুল বাতেন,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,এ.এইচ.এম জুয়েল ও মোবারক খান এবং বিএনপি,ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :