প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও, স্বীকৃতির দাবিতে ময়মনসিংহে শিক্ষকদের মানববন্ধন
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন /
২১৪
আশিকুর রহমান মিঠু : প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ময়মনসিংহ বিভাগ ও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে কয়েক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুছ ছালাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাহফুজ আহমেদ, মিজানুর রহমান লিটনসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজে বরাবরই অবহেলিত। সীমাহীন প্রতিকুলতার মাঝে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা বিনা পারিশ্রমিক শিশুদেরকে পাঠদান করে চলেছি। তারা আরও বলেন, অন্য বিদ্যালয়গুলো যদি স্বীকৃতি পায় তাহলে আমরা কেন পাবো না।আমরা আমাদের স্কুল গুলোকে এমপিও ভূক্তি করার জন্য প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধন শেষে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ময়মনসিংহ বিভাগ ও জেলার নেতৃবৃন্দরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :