পাবনায় ভিটামিন-“এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা : ২৮ জুন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে
audhamyabangla
প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ /
৯
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেনন্স রুমে সাংবাদিকগণের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৮ জুন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবেসোমবার (২২ জুন) বিকেলে পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডেপুটি সিভিল সার্জন খাইরুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, ইপিআই সুপারিন্টেনডেন্ট দুলাল উদ্দিন।
শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাওয়ানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। রাতকানা রোগ প্রতিরোধে, শিশুর সাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ভিটামিন “এ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনার মতামত লিখুন :