Agaminews
Dr. Neem Hakim

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের মধ্যে এমপি শিমুল বিশ্বাসের ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর


audhamyabangla প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ / ১২
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের মধ্যে এমপি শিমুল বিশ্বাসের ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ এর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ^াস নিহত ও আহত পরিবারের হাতে এ সব চেক তুলে দেন।পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, ট্রফিক মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ মোটর মালিক গ্রুপের সদস্যবৃন্দ, ট্রাক লরি মালিক শ্রমিক গ্রুপে সদস্যবৃন্দ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ৭৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর