Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড প্রয়োজন: হুইপ দুলু


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ /
সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড প্রয়োজন: হুইপ দুলু


সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি বলেছেন, “সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও গণতন্ত্র ভালো থাকবে।”

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এ সময় অন্য হুইপরাও উপস্থিত ছিলেন।

নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন হয়নি

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বর্তমানে নবম ওয়েজ বোর্ড চলমান থাকলেও মালিকপক্ষের মামলার কারণে এটি এখনো পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। অনেক গণমাধ্যমে সাংবাদিকেরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকদের জন্যও নিয়মিত বেতন কাঠামো ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত। গণমাধ্যমকে আগেই শিল্প হিসেবে ঘোষণা করে গেজেট হলেও বাস্তবে এটি এখনো পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি।”

‘সাংবাদিকদের মানবেতর জীবন চাই না’

হুইপ বলেন, “আমি সব সময় সাংবাদিকদের আপন মানুষ হিসেবে বিবেচনা করি। কোনো সাংবাদিক অর্থকষ্টে বা বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করুক, এটা আমরা চাই না।”

নবীন সাংবাদিকদের অভিজ্ঞদের অনুসরণ করে সংসদীয় গণতন্ত্রকে আরো প্রাণবন্ত করার আহ্বান জানান তিনি। 

হুইপ দুলু আরো বলেন, “দেশে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে।” 

সাংবাদিকদের কার্যালয়-সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর