Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ / ৩৬
কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন


মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন (পিতা: মৃত সুলতান) হঠাৎ বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি গভীর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তার দাবি, লিংকন জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করছিল এবং সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, “নিহত শামীমের সঙ্গে তার মৃত ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ সকালে লিংকন ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের সামনে শামীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর