Agaminews
Dr. Neem Hakim

শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি: তানজিকা আমিন


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ / ১৩
শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি: তানজিকা আমিন


জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি একাধিক সিনেমায়ও কাজ করেছেন। তবে ২০২৩ সালে আশফাক নিপুনের ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন। 

অন্য সবার মতো তানজিকা আমিনও ব্যক্তিগত জীবনে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। ফলে জীবন নিয়ে তার দর্শন আয়নার মতো পরিষ্কার। কয়েক দিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় কাজ, বিয়ে-বিচ্ছেদসহ ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন।

তানজিকা আমিন 


তানজিকা আমিন বলেন, “আমার জীবনে অভিযোগ, আফসোস কম। আমার জীবনে কোনো আফসোস নেই। সৃষ্টিকর্তা এমন কিছু কাউকে দিয়ে পাঠান নাই যে, সে সারাজীবন ভালো থাকবে।”

খানিকটা ব্যাখ্যা করে তানজিকা আমিন বলেন, “গরীব, ফকির—এই শব্দগুলো আমি মুখে উচ্চারণ করি না। কারণ আমার খুব কষ্ট লাগে। তারা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জড বা হাতাশায় আছে। জীবন তার ডিরেকশনে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেই। হতাশ হয়ে গেলেই লাইফ ভালো কিছু দিবে না। কারণ হতাশা জিনিসটাই সবচেয়ে খারাপ।” 

তানজিকা আমিন 


২০১১ সালে স্থপতি, পরিচালক এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন তানজিকা আমিন। ২০১৩ সালে তাদের এ সংসার ভেঙে যায়। সঞ্চালক জানতে চান, দুজন ভালো মানুষের বিয়ে করা ভুল সিদ্ধান্ত ছিল না কি, সময়টা ঠিক ছিল না?  

এ প্রশ্নের জবাবে তানজিকা আমিন বলেন, “আমি সময়ের উপরে দোষ চাপাই না, আমি আমার নিজের উপরে দোষ চাপাই বা আমাদের অবস্থানের উপরে দোষ চাপাই। হ্যাঁ, দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই সে (নির্ঝর) ভীষণ ভালো মানুষ। এখনো সে ভীষণ ভালো আছে। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি। এতটুকুই!” 

তানজিকা আমিন


তবে সময় বদলের ব্যাপারটি স্মরণ করে তানজিকা আমিন বলেন, “এখন কথাগুলো সহজে বলছি, কিন্তু ২০১৩-১৪ সালে সহজে বলতে পারি নাই। কারণ তখন একটা টাইম আওয়ারের মধ্য দিয়ে যাওয়া। কিন্তু সময় গেলে সবকিছু সুন্দর হয়। এখন সবকিছু সুন্দর। সবাই সুন্দর ও সুখে আছি।” 

স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে তানজিকা আমিন 


এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তানজিকা আমিন। ২০১৮ সালে সাইফ বাসুনিয়ার সঙ্গে তার পরিচয় হয়; সেখান থেকে বন্ধুত্ব। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর