Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরী নির্মাণাধীন প্রধান ফটক ভেঙে চাপা পড়ে রড মিস্ত্রি নিহত


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ / ৫৭
কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরী  নির্মাণাধীন  প্রধান ফটক ভেঙে চাপা পড়ে রড মিস্ত্রি নিহত


মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মানাধীন প্রধান ফটক ভেঙ্গে চাপা পড়ে রাসেল (২৭) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা মারিয়া এলাকার শিল্পনগরী বিসিকে এ ঘটনা ঘটে।নিহত রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহত ৪ নির্মাণ শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকের প্রধান ফটক নির্মাণের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ফটকের উপরের অংশে ঢালাই দেয়া হচ্ছিল। ঢালাই শেষ হওয়ার পরপরই ধসে পড়ে ৫ নির্মাণ শ্রমিক চাপা পড়ে। প্রথমে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযানে এসে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল নামে একজনকে মৃত ঘোষণা করেন।নির্মাণ শ্রমিক খোকন মিয়া জানান, বিসিকের প্রধান ফটকের উপরের অংশে ঢালাই দেয়া হচ্ছিল। হঠাৎ ভেঙে পড়ে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় লোকজন এসে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, “আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি স্থানীয় লোকজন তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং এখানে আমাদের ভলান্টিয়ার ছিল। স্থানীয় লোকজন এবং আমাদের ফায়ার সার্ভিসের ভলান্টিয়াররা উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। অনেকে ধারণা করছিল ধ্বংসস্তূপের নিচে হয়তো কেউ আটকা আছে। নিখোঁজ কেউ রয়েছে কিনা চেক করার জন্য ধ্বংসস্তূপ সরিয়ে আর কাউকে পাইনি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত করি।কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, প্রধান ফটকের উপরের অংশের ঢালাই দেওয়ার কাজ হওয়ার কথা ছিল আজকে। আমাদের অফিসের লোকজন ঝড় বৃষ্টির জন্য মানা করেছিল ঢালাই দেওয়ার জন্য। কিন্তু তারা নিষেধ অপমান্য করেই ঢালাই দেওয়ার কাজ শুরু করে পরে হয়তো ভেঙে পড়ছে। বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর