Agaminews
Dr. Neem Hakim

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ /
শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর: ২৪৮

শেরপুর (রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রি: )

শেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের ব্যবস্থাপনায় ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। খেলাধুলা শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, নিয়মিত চর্চা, সঠিক দিকনির্দেশনা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ মামুনুর রশিদ পলাশ। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন বয়সী খেলোয়াড়, কোচ, সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

# মোস্তফা/মাসুদ/রিদওয়ান/মনির/রিজভী/২০২৬/১৫:০০ঘটিকা

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর