উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত
audhamyabangla
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ /
৮

মোঃ কামরুল ইসলাম টিটু,
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :
বাগেরহাটর শরণখোলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর,শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন। উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দ্রুত সাড়াশি অভিযান পরিচালনাসহ কতিপয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :