Agaminews
Dr. Neem Hakim

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ / ১০
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২৬ এপ্রিল ২০২৬  

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিক বিরোধসহ নানা কারণে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

রবিবার দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/পলাশ/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর