Agaminews
Dr. Neem Hakim

র‌্যাব-১৪ এর পৃথক চার অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ / ২০
র‌্যাব-১৪ এর পৃথক চার অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর চারটি আভিযানিক দল পৃথক চারটি অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে।
অভিযান-১: গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৪ জুন ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৫০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ময়মনসিংহ সরকারী কলেজ এর সামনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-১১(০৯)২২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ০৮(গ)/৪১ এর বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল (৪৬), পিতা-মোঃ আঃ হালিম, সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান-২: গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ২৪ জুন ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৫৩০ ঘটিকায়  ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার উজান বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলা নং-০৬(৯)২৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) এর বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিলন ওরফে ময়না মিয়া (৪২), পিতা-মোঃ আব্দুল জব্বার মিয়া, সাং-খাগডহর,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান-৩: গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ২৪ জুন ২০২৬খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮৩০ ঘটিকায়  ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা পেট্রোল পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার জিআর নং-৯৭৪/২১, দায়রা নং-৪৯৩/২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(খ) এর বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল (৩০), পিতা-মৃতঃ আব্বাস আলী, সাং-বাঘমারা মেডিকেল গেট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান-৪: গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ২৪ জুন ২০২৬খ্রিঃ রাত অনুমান ২২৪৫ ঘটিকায়  ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা মান্নান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার জিআর নং-১৭৮/২৫, দায়রা নং-৩০১৩/২৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(খ) এর বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাজ্জাদ (২৫), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-পাটগুদাম অংশ রেলওয়ে কোয়াটার, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। র‌্যাব-১৪ এর নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর