Agaminews
Dr. Neem Hakim

নাটোরে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মী নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ / ১০
নাটোরে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মী নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা ও শহর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় যুবদলের নেতা ডলার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই তাদের অপতৎপরতা রুখতে যুবদল সব সময় রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর