প্রেস বিজ্ঞপ্তি*
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী আহাম্মদ খান (৪৩) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামি মোঃ আলী আহাম্মদ খান (৪৩), পিতা-আঃ হেকিম খান, সাং-আলীপুর, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা এর স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তারাকান্দা, ময়মনসিংহ সিআর নং-১৪৩/২১, যৌতুক নিরোধ আইন ৬ ধারায় মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত বিচারিক প্রক্রিয়া শেষে আসামি আলী আহাম্মদকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পলাতক ছিলেন। পরবর্তীতে সদর কোম্পানী, র্যাব-১৪, ময়মসিংহ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে। এরপর ২২ জুন ২০২৬খ্রিঃ রাত অনুমান ১৯৩০ ঘটিকায় সদর কোম্পানি, র্যাব-১০, কেরানীগঞ্জ এর সহায়তায় ডিএমিপি,ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে র্যাব-১৪ এর এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত/-
*সিনিয়র সহকারী পরিচালক*
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :