প্রেস বিজ্ঞপ্তি*
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক অভিযুক্ত মুন্না (২৫)‘কে গ্রেফতার করেছে।ঘটনার বিবরণে প্রকাশ যে, বাদীর নাবালিকা মেয়ে (১১) স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ১২ জুন ২০২৬খ্রিঃ রাত অনুমান ২২:০০ ঘটিকায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বাইরে বের হয়। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ধৃত অভিযুক্ত তাকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত তাকে ভয়-ভীতি প্রদর্শন করে এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য তাকে হত্যার হুমকিও দেয়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-০৮, ধারা-৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৬)।ঘটনার পর থেকেই র্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন ২০২৬খ্রি. ভোর অনুমান ০৫১৫ ঘটিকায় সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মিনসিংহ এর আভিযানিক দল নেত্রকোনা জেলার সদর থানার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক অভিযুক্ত মুন্না (২৫), জেলা- নেত্রকোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
*সিনিয়র সহকারী পরিচালক*
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :