Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে নৌকার মাঝি নিহত


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ / ৪৭
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

মুঞ্জুরুলহক মুঞ্জু, প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর এলাকায় বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উলাবাইরা চর হাওরে এ ঘটনা ঘটে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে বজ্রপাতে আক্রান্ত হয়ে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একটি স্টিলবডি নৌকার মাঝি ছিলেন। তাঁর বাবার নাম কাছু মিয়া।স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপত্তার জন্য পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকার নিয়ন্ত্রণে থাকায় বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন।একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নৌকার অস্বাভাবিক গতিবিধি দেখে পাটাতনের নিচে থাকা অন্য যাত্রীরা ওপরে উঠে এসে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর