প্রেস রিলিজ
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৩ জুন ২০২৬খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পুরোহিতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-০২(০৪)১৫, ধারা-৪০২/৫০৬ পেনাল কোড এর ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রশান্ত কুমার সরকার নান্টু(৫১)’কে গ্রেফতার করে। সে গফরগাঁও থানার ষোলহাসিয়া এলাকার বাসিন্দা মৃত সন্তোষ চন্দ্র সরকারের ছেলে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবৎ জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক জীবনযাপন করছিল।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :