প্রেস বিজ্ঞপ্তি*
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন আব্দুর রহিম হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম- ১। রফিক (৩২) ও ২। কামরুল (২১) উভয়জেলা: নেত্রকোনা।
অভিযোগ সূত্রে জানা যায় যে, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন বলাইশিমুল গ্রামের বাসিন্দা নিহত আব্দুর রহিম আহম্মদের পরিবারের সাথে গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৪ মে ২০২৬ খ্রিঃ তারিখ বিকেলে নিহত আব্দুর রহিম তার নিজ বাড়ির সংলগ্ন জমিতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ও শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিদের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার এলোপাতাড়ি আঘাতে আব্দুর রহিম গুরুতর রক্তাক্ত ও জখম প্রাপ্ত হন। হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র মোঃ আসাদুজ্জামান পিন্টু (৪১) বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখ-১৯ মে ০৫ ২০২৬খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/
ঘটনার পর থেকেই অভিযুক্তরা গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছিলেন। র্যাব-১৪, ময়মসিংহ বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৪ জুন ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৪৫০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকার সহায়তায় জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :