Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ জেলা সদরে ছাত্রলীগের ঝটিকা মিছিল অভিযানে গ্রেপ্তার ৮


audhamyabangla প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ / ১২৫
কিশোরগঞ্জ জেলা সদরে ছাত্রলীগের ঝটিকা মিছিল অভিযানে গ্রেপ্তার ৮

 


মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদর থানা এলাকায় ঝটিকা মিছিল বের করার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর থানা পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:সদর উপজেলা  লতিবপুর গ্রামের মৃত  মাগমুদ্দিনে ছেলে র কাঞ্চন মিয়া  (৫০) কাচারি বাজারএলাকারআব্দুর রশিদের ছেলে  জাবেদ রানা  ওরফে রাহেন,গুড়হাট্রা গ্রামের  আব্দুর রাজ্জাকের ছেলে  আশিকুজ্জামান আশিক  (৩৩)ভৈরব পুর নয়াপাড়া গ্রামের মৃত হাজী শাহজাহানের ছেলে কাঞ্চন  (৪২)যশোদল (ধানবাড়ি)গ্রামের  মিতু আব্দুল কুদ্দুস খানের ছেলে  আশরাফুল ইসলাম শরীফ  (৪০) বগাদিয়া জানবক্স  গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে  আসানুল্লাহ খান  (২৭)যশোদল গ্রামের  হাজী আবু হানিফের ছেলে  আবু রায়হান লুবান  (৪০)একই গ্রামে  আবুবক্স মিয়ার  ছেলে  দীপ্ত পাল  ওরফে এস ডিপল  এফ(২৮)​কিশোরগঞ্জ সদর থানার (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর