
মুঞ্জুরুলহক মুঞ্জু, , কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে মো. সানি (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মফিজুল পাকুন্দিয়া উপজেলার হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।সোমবার (০১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার চিনির কল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যব-১৪ কিশোরগঞ্জে একটি দল। র্যাবের ফেসবুক পেজ থেকে প্রেস রিলিজের মাধ্যমে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ।র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প) এবং সিপিসি-৩, র্যাব-৫ (জয়পুরহাট) এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে জয়পুরহাটের চিনির কল এলাকা থেকে প্রধান আসামি মফিজুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল দিবাগত রাতে সানি বাড়ি থেকে স্থানীয় একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় পূর্বশত্রুতার জেরে ওত পেতে থাকা মফিজুলসহ অন্যান্য অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন সানিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনার পরদিন নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জন কে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে পুলিশ গ্রেফতার করলেও প্রধান আসামী মফিজুল পলাতক ছিল।
আপনার মতামত লিখুন :