বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতা আসে তখনই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে নিরাপদ জীবনযাপন করে -নাটোরে হুইপ দুলু
audhamyabangla
প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ /
৪২

নাটোর প্রতিনিধি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আমি একজন রাজনীতির নেতা আমার নেতা তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মা বেগম খালেদা জিয়া উনারাই এদেশে সকল মানুষের সমান অধিকার ফেরত দিয়েছেন। এখানে একমাত্র রাজনীতিক দল যে কিনা যে দলের নেতা বলেছেন হিন্দু মুসলমান বৌদ্ধতা আমরা বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি। এটাই হচ্ছে আমাদের পরিচয়। এর বাইরে আমাদের আর কোন ঠিকানা নাই। আমরা বাংলাদেশী।হুইপ দুলু আরো বলেন, এই বাংলাদেশের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে মিলেই আমরা একসঙ্গে জীবন যাপন করব। এটাই হচ্ছে আমাদের ঠিকানা। একমাত্র বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতা আছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপদে জীবনযাপন করে এর দৃষ্টান্ত অতিতে হয়েছে আর আগামী দিনে আমি আপনাদেরকে আবারও বলছি আমি যতদিন বেঁচে আছি আমি নির্বাচনের পাককালেও বলেছি সংখ্যালঘু বা হিন্দু ভাইদের উপরে নোখের আচড় যদি পড়ে আমি আবারও আপনাদেরকে আশস্ত করছি আপনাদের নিরাপত্তা আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমি স্থানীয় এমপি হিসাবে আমি আপনাদের নিরাপত্তা আমি গ্যারান্টি দিচ্ছি। তিনি আজ সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে টিআর প্রকল্পের আওতায় এক কৌটি দশ লক্ষ টাকা ও কাবিটা প্রকল্পের আওতায় এক কৌটি বিশ লক্ষ টাকা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় বিতরন কালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ বিএনপির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :