নাটোরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান,যন্ত্রাংশ জব্দ সহ ২টি ভেকু বিনষ্ট
audhamyabangla
প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ /
৪১

নাটোর প্রতিনিধি,
নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের বলদ খাল বিলে অবৈধভাবে স্কেভেটর (ভেকু) ব্যবহার করে মাটি কাটার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয় এবং ২টি ভেকু বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ৩টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ২টি ভেকু বিনষ্ট করা হয়।
এ অভিযানে আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন :