Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা


audhamyabangla প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ / ৭৪
কিশোরগঞ্জে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

 


মুঞ্জুরুলহক মুঞ্জু, প্রতিনিধি কিশোরগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১১টা ৫৮ মিনিটের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।​নবগঠিত এই কমিটিতে শরীফুল ইসলাম নিশাদ-কে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।কমিটির অন্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।​দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।জেলা ​ছাত্রদল সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জেলার ছাত্র রাজনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।”

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর