Agaminews
Dr. Neem Hakim

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন


audhamyabangla প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ / ১০২
আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন| গতকাল
রবিবার সকাল ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেলচেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম এর নিকট স্থায়ীভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে| এসময় সকল ইউপি সদস্যবৃন্দ নতুন প্যানেল চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন| ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাকির বাবলুকে দুর্নীতির দায়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় অপসরন করেন| তাকে অপসরণ করার পর পরিষদের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়| স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্যানেল চেয়ারম্যানকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে| এর ফলে তিনি নির্ধারিত সময়ের জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন করতে পারবেন| ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, জনগণের সেবা কার্যক্রম যাতেব্যাহত না হয়, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে| প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন| স্থানীয় বাসিন্দারা বলেন, এ সিদ্ধান্তের ফলে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না|

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর