লালপুর বাগাতিপাড়া বিলমারিয়া, দুড়দুরিয়া ইউনিয়নকে বাংলাদেশের সবাই চেনে, ভালো কামে চিনি না ইমু হ্যাকিং এর জন্য চেনে, মাদকের জন্য চেনে,,,, প্রতিমন্ত্রী পুতুল
audhamyabangla
প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ /
১৯

নাটোর প্রতিনিধি:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাচ্চাকাচ্চাদের দিকে একটু বেশি নজর দিতে হবে, যে মায়েরা বাবার আমরা বেশি খুশি হচ্ছি, যে আমার ২৫ বছরের বেটা আমার মেলা ইনকাম করছে, আমি সাদওলা বাড়ি দিয়ে ফেলছি, খুশি হচ্ছে অনেকে কিন্তু সেই ছেলে একটা ২৫ বছরের ছেলে। আমার এখন পর্যন্ত ক্ষমতা হয়নি যে একটা ছাদওলা বাড়ি দেওয়ার জন্য, কিভাবে এই টাকা ইনকাম হচ্ছে আপনাদের খবর রাখতে হবে। কোন
বৈধ পথে এ টাকা ইনকাম হয় না, আপনার সন্তানের ভবিষ্যৎ এবং বর্তমান এই দুইটাই নষ্ট হচ্ছে।প্রতিমন্ত্রী পুতুল আরো বলেন, সে মাদকাসক্ত হচ্ছে, সে হ্যাকিং করছে সে প্রতারণা করছে, সে অনলাইন জুয়া খেলছে, সন্তানের প্রতি নজর দেন, আপনার সন্তান বিপথগামী হইলে সরকার কি করবে মামলা করবে ধরে থানায় বন্দি করে রাখবে, কষ্টকার হবে, সরকারের কষ্ট নাই কিন্তু সরকার শুধু কিছু দিন খাওয়া দিবে জেলের মধ্যে আর কষ্ট তো আপনার হবে আপনার সন্তান বিপথগামী হচ্ছে, আপনার তো সংসার নষ্ট হচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে দেশের জন্য যেন বোঝা তৈরি না হয়। সেটা দেখভাল করা।
প্রতিমন্ত্রী বলেন, লালপুর বাগাতিপাড়া বিলমারিয়া, দুড়দুরিয়া ইউনিয়নকে বাংলাদেশের সবাই চেনে, ভালো কামে চিনি না ইমু হ্যাকিং এর জন্য চেনে, মাদকের জন্য চেনে, এইগুলা বন্ধ করার জন্য প্রশাসন একা কাজ করতে পারবে না, আপনাদের সহযোগিতা করতে হবে। সন্তানদের প্রতি নজরদারি বাড়ান যখনই দেখবেন কোন সন্তান কাঁচা টাকা হাতে নিয়ে ঘুরছে। তাকে জিজ্ঞাসা করুন সাবধান করুন, নিজে সাবধান হন, এরপর যদি সন্তান ভালো করতে না পারি, তবে ব্যবস্থা কিন্তু বাপ-মার বিরুদ্ধে নিব আমি। কারণ বাংলাদেশের লালপুর বাগাতিপাড়া না সমগ্র বাংলাদেশ যদি সন্তানরা সম্পদে পরিণত না হয় বাংলাদেশে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এই সন্তানকে সম্পদে পরিণত করা দায়িত্ব হচ্ছে প্রথমে ঘর থেকে আপনারা যদি সচেষ্ট হন। তাহলে কোনভাবেই অন্যায় কিন্তু পথে যাবে না। প্রশাসন সর্বক্ষণিক আপনাদের সহযোগিতা করবে করবে লালপুর বাগাতিপাড়ার মাটিতে কোন অন্যায় আমি একবিন্দু সহ্য করব না। চঁাদাবাজ দখলদার ইমু হ্যাকিং মাদকের ব্যবসা সকলেই সাবধান হয়ে যান ১ তারিখ থেকে কিন্তু অভিযান শুরু হয়েছে। নাটোরের লালপুরে চন্দনা ও খলিসাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাল প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার ওয়ালিয়া ব্রিজ এলাকায় হতে খলিসাডাঙ্গা নদী অভিমুখে এই খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন তিনি। এসময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, যুগ্ম আহবায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপি আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
আপনার মতামত লিখুন :