Agaminews
Dr. Neem Hakim

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনায় আলোচনাসভা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ / ১৮
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনায় আলোচনাসভা অনুষ্ঠিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা নবম ওয়েজবোর্ড সঠিকভাবে বাস্তবায়ন করার দাবী জানান। এ ছাড়া সকল ভয়ভীতির উর্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।রোববার বেলা ১১টায় ক্যাফে পাবনা মিলনায়তনে তরুণ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। ইয়াং জানালিষ্ট ফোরাম, পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর  ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, সর্ংগঠনের সহ-সভাপতি আর কে আকাশ, অনলাইন পত্রিকা এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম, আব্দুল কাইয়ুম তমাল, রবিউল ইসলাম রনি, সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার, নীরব প্রমূখ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর