Agaminews
Dr. Neem Hakim

বৃষ্টিদিনে উষ্ণতা দিতে পারে কফি, আছে স্বাস্থ্য উপকারিতাও


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ /
বৃষ্টিদিনে উষ্ণতা দিতে পারে কফি, আছে স্বাস্থ্য উপকারিতাও



দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২৯ এপ্রিল ২০২৬  
আপডেট: ০৯:০৮, ২৯ এপ্রিল ২০২৬

বৃষ্টিদিনে উষ্ণতা দিতে পারে কফি, আছে স্বাস্থ্য উপকারিতাও

ছবি: সংগৃহীত


বৃষ্টিভেজা দিনে একটু উষ্ণতার খোঁজ সবাই করে। বাইরে টুপটাপ বৃষ্টি আর হাতে ধোঁয়া ওঠা এক কাপ কফি—এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। এজন্য বৃষ্টির দিনে কফি শুধু পানীয় নয়, বরং এক ধরনের অনুভূতি, যা দিনটাকে করে তোলে আরও আরামদায়ক ও উপভোগ্য।

কফি পান করার বেশ কিছু উপকারিতা রয়েছে। এই উপকারিতাগুলোর বেশিরভাগই আসে পলিফেনল নামে পরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট থেকে, যেগুলোর রয়েছে প্রদাহবিরোধী (anti-inflammatory) গুণ—এমনটাই জানিয়েছেন লরেন স্লেটন, এমএস, আরডি। 

এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং বিভিন্ন অঙ্গের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। কফির চারটি প্রধান উপকারিতা তুলে ধরা হলো—

মস্তিষ্কের স্বাস্থ্য

কফি যে স্বল্পমেয়াদে মনোযোগ ও চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে, তা নতুন কিছু নয়। তবে দীর্ঘমেয়াদেও এটি মস্তিষ্কের জন্য সুরক্ষামূলক ভূমিকা রাখতে পারে। কফি সতর্কতা, স্মৃতিশক্তি ও জ্ঞানীয় দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিষণ্নতার ঝুঁকি কমাতে সাহায্য করে এবং পারকিনসনস ও আলঝেইমারের মতো স্নায়বিক রোগ থেকে সুরক্ষা দিতে পারে।

হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য

পরিমিত মাত্রায় কফি পান করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। পাশাপাশি হৃদ্‌সংক্রান্ত সমস্যায় মৃত্যুর ঝুঁকিও হ্রাস পায়।

লিভারের স্বাস্থ্য

কফি লিভারের বিভিন্ন রোগ—যেমন ফ্যাটি লিভার ও সিরোসিসের ঝুঁকি কমাতে সহায়তা করে। কফি লিভার ও কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে, যার মধ্যে পরবর্তীটি বর্তমানে তরুণদের মধ্যেও বাড়ছে।

মেটাবলিক স্বাস্থ্য

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন, তাদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম।

সূত্র: মার্থা স্টুয়ার্ট

ঢাকা/লিপি





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর