Agaminews
Dr. Neem Hakim

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের তালিকা হস্তান্তর


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ / ১০
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের তালিকা হস্তান্তর



ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৮ এপ্রিল ২০২৬  

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের তালিকা হস্তান্তর


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের একটি তালিকা প্রমাণসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই তালিকা হস্তান্তর করেন। এ সময় উপাচার্য, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন হলের প্রোভোস্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকায় হামলার সঙ্গে জড়িতদের সুনির্দিষ্ট পরিচয়, ছবি ও অন্যান্য প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে।

হামলার শিকার শিক্ষার্থীরা জানান, ন্যায়বিচারের আশায় এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমা দেওয়া তালিকা ও প্রমাণাদি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ঢাকা/সৌরভ/জান্নাত





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর