
প্রকাশিত: ১০:০০, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার সকালে বিমানযোগে যশোরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা
সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা এয়ারপোর্ট থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
সফরের শুরুতেই তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
এরপর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ঢাকা/ইভা
আপনার মতামত লিখুন :