Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ বিসিকের ফটক ধসে শ্রমিক নিহত


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ /
কিশোরগঞ্জ বিসিকের ফটক ধসে শ্রমিক নিহত



কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৬ এপ্রিল ২০২৬  
আপডেট: ২২:১৬, ২৬ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের ফটক ধসে শ্রমিক নিহত

রাসেল মিয়া।


কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিক এলাকায় নির্মাণাধীন প্রধান ফটক ধসে রাসেল মিয়া (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল মিয়া সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, বিসিকের প্রধান ফটক নির্মাণ কাজ চলছিল। সন্ধ্যার দিকে ফটকের ওপরের অংশে ঢালাই দেওয়ার পরপরই সেটা ধসে পড়ে। এতে ৪ শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যায়। তারা চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/রুমন/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর