Agaminews
Dr. Neem Hakim

মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ /
মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ



কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৫ এপ্রিল ২০২৬  

মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

বুলেট বৈরাগী


চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর কুমিল্লায় এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নিহত বুলেট বৈরাগী (৩৫) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর পানপট্টি এলাকায়। তিনি সুশীল বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, বুলেট বৈরাগী চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুলেট বৈরাগীর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঢাকা/রুবেল/রফিক





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর