Agaminews
Dr. Neem Hakim

বুড়িমারী স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ /
বুড়িমারী স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ



লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২০ এপ্রিল ২০২৬  

বিধানসভা নির্বাচন: বুড়িমারী স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ৪ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের কারণে ২১ থেকে ২৩ এপ্রিল ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্য দিয়ে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। টানা তিন দিনের নির্বাচনি ছুটি শেষে ২৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দর দিয়ে ৪ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যবসায়ীদের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, “বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন ব্যবস্থা সীমিত পরিসরে চালু থাকবে। তবে, ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াতে বিধিনিষেধ থাকতে পারে।”

তিনি আরো বলেন, “চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে পাসপোর্টধারী যাত্রী এবং ভুটান ও নেপালগামী পর্যটকরা এই ইমিগ্রেশন ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।”


ঢাকা/নিয়াজ/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর