Agaminews
Dr. Neem Hakim

ভাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ /
ভাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু



ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২০ এপ্রিল ২০২৬  

ভাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু


ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

সোমবার (২০ এপ্রিল) ভাঙ্গা পৌর সদরের কোর্টপাড় মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাসুম শেখ সেপটিক ট্যাংকির সেন্টারিং খোলার জন্য ভেতরে প্রবেশ করে জ্ঞান হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা ফায়ার স্টেশনের ব্যবস্থাপক আবু জাফর বলেন, “দীর্ঘদিন ট্যাংক বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে গিয়েছিল বলে ধারণা করছি। অচেতন অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢাকা/তামিম/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর