Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে কৃষকদের মানববন্ধনে হাজির ইউএনও, সাথে সাথে সমাধানের উদ্যোগ


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ / ১২
কিশোরগঞ্জে কৃষকদের মানববন্ধনে হাজির ইউএনও, সাথে সাথে সমাধানের উদ্যোগ

মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও পানিতে নিমজ্জিত বোরো ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা।মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার মহিনন্দ ভাস্করখিলা বিলপাড়ে শতাধিক কৃষক মানববন্ধনের আয়োজন করে।কৃষকদের অভিযোগ, ভাস্করখিলা বিলে কয়েক হাজার হেক্টর জমিতে রোপিত বোরো ধান জলাবদ্ধতার কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গুটি কয়েক ব্যক্তির অপরিকল্পিত ফিসারি খননের ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মানববন্ধনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।এসময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি বিলের খননকৃত ফিসারি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দেন। একই সাথে ভাস্করখিলা থেকে মাইজখাপন পর্যন্ত পাচধা খালের উৎস মুখের বাঁধ ভেঙে দেওয়ার নির্দেশনা দেন এবং খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা জয়নাল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ভূমি সহকারী কর্মকর্তা জ্যোতির্ময় রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমন, বিএনপি নেতা সোহরাব উদ্দিন, এনামুল হক বাবুল, কৃষক দল নেতা জামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, ইউপি সদস্য মাহতাব উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত চাষীরা।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর