Agaminews
Dr. Neem Hakim

কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন / ৩৪
কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

মুঞ্জুরুলহক মুঞ্জু, প্রতিনিধি কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে একটি মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর পড়ে। এ দুর্ঘটনায় ডিউটিরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া (৩৫) নিহত হয়েছেন। এছাড়া আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, নিহত পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কিশোরগঞ্জগামী কুড়া-ভূসিবোঝাই একটি মালবাহী ট্রাক দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। এসময় অপর এক পুলিশ সদস্য আহত হন।খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেইসঙ্গে দুর্ঘটনাস্থল থেকে নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়।কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর