
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৪৮, ২৫ এপ্রিল ২০২৬
ফাইল ফটো
ঢাকার কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আসমা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর স্বামী মোহাম্মদ মমিন আলী জানান, তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান মোল্লারটেক এলাকায়। সকালে মেয়ের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে তারা কমলাপুর স্টেশনে যান। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটি ছেড়ে দিলে তাড়াহুড়া করে ওঠার চেষ্টা করলে তার স্ত্রী পা পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত নারীর খণ্ডিত মরদেহ ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
আপনার মতামত লিখুন :