Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ / ৯০
পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড
Oplus_131072

মুঞ্জুরুলহক মুঞ্জু,কিশোরগঞ্জ,  প্রতিনিধি

: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।(২৩ এপ্রিল ২০২৬) বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।প্রশাসন   সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—  পাটুয়াভাঙ্গা  গ্রামের নূর মোহাম্মদের ছেলে    জামান মিয়া (২৮),  মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।একই গ্রামের   আব্দুল খালেকে ছেলে  রাজু (২৪), —মাদক বিক্রির দায়ে  ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। শিমুলিয়া গ্রামের: শফিকুল ইসলাম, ছেলে  শিহাব (২৭)—মাদকের টাকা জোগাড় করতে গিয়ে পারিবারিক অশান্তি ও সহিংসতায় জড়িত থাকায় তাকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর