
প্রকাশিত: ২২:৪১, ২১ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৫২, ২১ এপ্রিল ২০২৬

পাকিস্তানে বুধবার অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় ইরান অংশ নেবে কিনা, তা এখনো নিশ্চিত করেনি তেহরান। মঙ্গলবার রাতে (২১ এপ্রিল) এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
তিনি জানিয়েছেন, আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানকে রাজি করাতে তার দেশ ‘আন্তরিক প্রচেষ্টা’ চালিয়েছে।
তারার বলেন, “ইসলামাবাদ শান্তি আলোচনায় প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে ইরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য এখনো অপেক্ষা করা হচ্ছে। পাকিস্তান ইরানিদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে এবং কূটনীতি ও সংলাপের পথ অনুসরণ করছে।”
মন্ত্রী জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধবিরতি পাকিস্তানের সময় বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে শেষ হবে।
তারার বলেন, “দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরানের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ঢাকা/শাহেদ
আপনার মতামত লিখুন :