Agaminews
Dr. Neem Hakim

হজক্যাম্পে লাগেজ র‌্যা‌পিং সেবা চালু


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ / ১০
হজক্যাম্পে লাগেজ র‌্যা‌পিং সেবা চালু


প্রকাশিত: ১৮:৫৩, ২১ এপ্রিল ২০২৬  

হজক্যাম্পে লাগেজ র‌্যা‌পিং সেবা চালু


হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যা‌পিং সেবা। হজযাত্রা সহজ ও নিরাপদ করতে প্রথমবারের এই সেবা চালু করেছে ধর্ম  মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের সৌজ‌ন্যে মঙ্গলবার (২১ এপ্রিল) থে‌কে শুরু হ‌য়ে‌ছে এই সেবা কার্যক্রম।

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে দরকারি ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‌্যপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে।

এছাড়া, লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সাংবা‌দিক‌দের জানান, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর