Agaminews
Dr. Neem Hakim

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৫৯


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ / ১০
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৫৯


প্রকাশিত: ১৭:৪৭, ২১ এপ্রিল ২০২৬  

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৫৯

ফাইল ছবি


দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে বরিশাল বিভাগের একজন, একজন সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২২৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৮১ জন। এরপর রাজশাহী বিভাগে ১৯৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬২ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ১০০, খুলনায় ৭১, সিলেটে ২৯, রংপুর ৯ এবং ময়মনসিংহে ১০ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর