Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ / ৮১
পাকুন্দিয়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


মুঞ্জুরুলহক মুঞ্জু  পাকুন্দিয়া,  কিশোরগঞ্জের  প্রতিনিধি,পাকুন্দিয়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার   (১৬ জুন) উপজেলা প্রশাসন, পাকুন্দিয়ার আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশ গ্রসক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। তিনি বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তৃণমূল পর্যায়ে বিচারপ্রার্থীদের হয়রানি কমিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান। তিনি বলেন, “গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।”কর্মশালায় জেলা সমন্বয়কারী হাফিজা আক্তার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. আমিন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর