Agaminews
Dr. Neem Hakim

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাকুন্দিয়ায় যুবদল নেতাকে শোকজ


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ / ৯২
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাকুন্দিয়ায় যুবদল নেতাকে শোকজ

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ, প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  স্বপন শাহের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে উপজেলা যুবদল। সোমবার (১৫ জুন) উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটনের যৌথ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় স্বপন শাহের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হলো।
চিঠিতে আরো বলা হয়, যথাসময়ে নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে স্বপন শাহের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা স্বপন শাহ বলেন, ‘কেন আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে আমি জানি না। তবে আমি ধারণা করছি, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা লুটপাট করে খেয়েছে তারাই এখন বিএনপিতে ঢুকে এমপির নাম ভাঙিয়ে লুটপাট করছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর