Agaminews
Dr. Neem Hakim

মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার টাকার মাদক আটক


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ / ৫৭
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার টাকার মাদক আটক


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি মণিপুর ও খানপুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার ৮ শত টাকার ভারতীয় মাদক আটক করে। গত ১৩ ই জুন ফুলবাড়ী ২৯ বিজিবি আওতায় মণিপুর ও খানপুর বিওপি কর্তৃক গোপন সূত্রে সংবাদ পেয়ে পৃথক পৃথক ভাবে দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯ শত ৬০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করে যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৬ হাজার ৮ শত টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ ুজামান পিএসসি জানান, চোরাচালান দমনে বিজিবি সীমান্তে কড়া নজর রাখছে । সেই সাথে ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশে কোনো ভাবে পুশইন করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে এবং দিনরাত বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর